নিউজ ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এর মধ্যে শপথ গ্রহণও সেরে ফেলেছেন।
কিন্তু পরিসংখ্যান বলছে, সে দেশে ট্রাম্পবিরোধীদের সংখ্যাই বেশি। তাই প্রেসিডেন্টের শপথ গ্রহণের পরের দিনই ওয়াশিংটন ডিসিতে নারীরা প্রতিবাদ মিছিল বের করেছিলেন। সেখানে উপস্থিত থাকতে না পারলেও সেই মিছিলকে সমর্থন জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি টুইট করেছেন, ‘আমি ট্রাম্পবিরোধী প্রতিবাদ মিছিলের অংশ হতে পারলাম না বলে খারাপ লাগছে। কিন্তু প্রতিবাদীদের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে। ’
এই মুহূর্তে ‘বেওয়াচ’-এর শুটিংয়ে লস অ্যাঞ্জেলেসে রয়েছেন নায়িকা। ‘কোয়ান্টিকো’র সৌজন্যে দীর্ঘদিন ধরেই মার্কিন মুলুকে রয়েছেন প্রিয়াঙ্কা। বলিউড ছেড়ে পাড়ি দিয়েছেন হলিউডে। গত কয়েক মাস ধরেই ট্রাম্প-হিলারির লড়াইয়ে সরগরম ছিল গোটা বিশ্ব। ট্রাম্প বিজয়ী হওয়ার পরও কিন্তু কোনো প্রতিক্রিয়া দেননি প্রিয়াঙ্কা। তবে এই মিছিলকে সমর্থন করে তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট পদে ট্রাম্পের বসাটা মেনে নিতে পারেননি প্রিয়াঙ্কা।
সূত্র: আনন্দবাজার

Be the first to comment on "ট্রাম্পবিরোধী মিছিলকে সমর্থন দিলেন প্রিয়াঙ্কা"