শিরোনাম

দুর্ভিক্ষে রূপ নিতে পারে ইয়েমেন ॥ জাতিসংঘ মহাসচিব

নিউজ ডেস্ক : যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেনের খাদ্য সংকট চলতি বছরে দুর্ভিক্ষে রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব।

বিবিসি বলছে, ২০ লাখেরও বেশি মানুষের টিকে থাকার জন্য জরুরি ভিত্তিতে খাদ্যের প্রয়োজন। চলতি বছরে দেশটিতে অপুষ্টির শিকার শিশুদের সংখ্যা ৬৩ শতাংশে গিয়ে দাঁড়াতে পারে বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্টিফেন ও’ব্রেইন জানিয়েছেন।

তিনি বলেন, দেশটিতে বর্তমানে প্রতি ১০ মিনিটে পাঁচবছরের কম বয়সি একটি শিশু প্রতিরোধ করা সম্ভব এমন কারণে মারা যাচ্ছে।

তীব্র দারিদ্র, যুদ্ধে বিধ্বস্ত এবং সৌদি-নেতৃত্বাধীন বাহিনীর নৌ-পথে নিষেধাজ্ঞার কারণে দেশটির খাদ্য নিরাপত্তা ধ্বংস হয়ে গেছে।

দেশটির ১ কোটি ৪০ লাখ মানুষ বর্তমানে খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছেন। এদের মধ্যে ২২ লাখ শিশুও রয়েছে যারা কঠোর পুষ্টিহীনতায় ভুগছে। এদের মধ্যে ৫ লাখ শিশু ভয়াবহ তীব্র পুষ্টিহীনতায় রয়েছে।

ও’ব্রেইন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ পশ্চিমা বিশ্বের সমর্থনপুষ্ট সৌদি-নেতৃত্বাধীন জোটের প্রতি নো ফ্লাই জোন তুলে নেওয়ার পাশাপাশি দেশটির রাজধানী সানার বিমানবন্দর খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি আরো বলেন, বিধবা, এতিম, প্রতিবন্ধী এবং বয়োঃজ্যেষ্ঠরা সরকার থেকে আর কোনো মাসিক ভাতা পাচ্ছেন না। ১০ লাখ ২৫ হাজার সরকারি চাকুরিজীবী তাদের নিয়মিত বেতন পাচ্ছেন না।

 

basic-bank

Be the first to comment on "দুর্ভিক্ষে রূপ নিতে পারে ইয়েমেন ॥ জাতিসংঘ মহাসচিব"

Leave a comment

Your email address will not be published.


*