শিরোনাম

নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে স্বাধীনতা দিবস পালিত

নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে স্বাধীনতা দিবস পালিত

নড়াইল প্রতিনিধি॥ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। প্রতি বছরের ন্যায় এবছরও নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দিরটি। রবিবার সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে দেখা যায় স্বাধীনতার মিছিল। বিভিন্ন র‌্যালি ও কর্মসূচী। নড়াইলবাসী এই ঐতিহাসিক স্বাধীনতা দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে স্বাধীনতা দিবসটি। সকালে নড়াইলের বীরশ্রেষ্ট নুর মোহাম্মদ স্টেডিয়ামে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিভিন্ন স্কুল, কলেজের ছেলে-মেয়েদের নিয়ে পালিত হয়েছে এই দিবসটি। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, জেলা আ’লীগের নেতা-কর্মী ও বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ অনেকে। কর্মসুচি শেষে সবাই মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার মাহফিলে একীভূত হয়।

basic-bank

Be the first to comment on "নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে স্বাধীনতা দিবস পালিত"

Leave a comment

Your email address will not be published.


*