শিরোনাম

প্রসেনজিতকে নিয়ে টুইট করলেন আমির খান

নিউজ ডেস্ক : অমিতাভ বচ্চনের পর আমির খান। একই কাজ করলেন এই দুই তারকা। আসলে দু’জনেই প্রসেনজিত্‌কে নিয়ে টুইট করলেন।

বিরসা দাশগুপ্তের পরিচালনায় ‘গ্যাংস্টার’-এ নেগেটিভ চরিত্রে রয়েছেন প্রসেনজিত্। ছবির ট্রেলার টুইট করে আমির লিখেছেন, ‘অসাধারণ ট্রেলার প্রসেনজিত্। টিমের সকলকে শুভেচ্ছা। ’ এ ছবিতে প্রথমবার জুটি বাঁধলেন যশ দাশগুপ্ত ও নুসরাত। আমির ঘনিষ্ঠদের ছাড়া খুব একটা সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করেন না। ফলে প্রসেনজিত্‌কে নিজে থেকে শুভেচ্ছা জানানোর ফলে খুশি সকলেই। প্রসেনজিত্ পাল্টা টুইটে লিখেছেন, ‘ধন্যবাদ। তোমার মতো বন্ধু পেয়ে আমি গর্বিত। যে সব সময় চ্যালেঞ্জ নিতে উত্সাহ দেয়। ’

এর আগে টুইটে বিগ বি লিখেছিলেন, ‘বাংলার তারকা প্রসেনজিত্ এবং বন্ধু…। ’ ট্রেলার দেখে শুভেচ্ছা জানিয়েছে গোটা টলিউড। দর্শকদের বেশ পছন্দ হয়েছে। জানা গিয়েছে, প্রসেনজিত্ তাঁর সব ছবির ট্রেলার পাঠান সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অমিতাভ বচ্চনকে। ভাল লেগেছে বলেই এই ছবিটা নিয়ে নাকি নিজে থেকেই টুইট করেছেন শাহেনশা। ঘনিষ্ঠ মহলে প্রসেনজিত্ জানিয়েছেন, এই টুইট তাঁর কাছে বিরাট সম্মানের।

basic-bank

Be the first to comment on "প্রসেনজিতকে নিয়ে টুইট করলেন আমির খান"

Leave a comment

Your email address will not be published.


*