শিরোনাম

প্রস্তুতি ম্যাচে জ্বলে উঠতে পারছে না টাইগাররা

নিউজ ডেস্ক : ওয়ানডে সিরিজের আগে আজ প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে মাশরাফি বাহিনী। শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং নিয়েছে টাইগাররা। ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেছে প্রেসিডেন্ট একাদশ। ৩৬ রানে প্রথম উইকেট হারানোর পর ১১৪ রানের জুটি গড়েছেন কুশল পেরেরা এবং সান্দান বিরাককোডি। এরপর আরও ১টি উইকেট হারিয়ে এই রিপোর্ট লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ২৭ ওভারে ২ উইকেটে ১৭৩ রান।

স্বাগতিকদের প্রথম উইকেট তুলে নেন পেসার তাসকিন আহমেদ। তিনি মুনারাবিরাকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন। আউট ফেরার আগে ২১ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৪ রান করেন মুনাবীরা। এরপর ১১৪ রানের জুটিতে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর বিরাককোডিকেও ৬৭ রানে ফিরিয়ে দেন রুবেল হোসেন।

এখন পর্যন্ত ৭জন বোলারকে ব্যবহার করেছেন অধিনায়ক মাশরাফি। তারা হলেন, স্বয়ং মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, শুভাগত হোম, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, আবুল হাসান এবং সানজামুল ইসলাম। সবচেয়ে বেশি রান দিয়েছেন রুবেল হোসেন। তিনি ২ ওভার বল করে দিয়েছেন ২২ রান। আর ৭ ওভার বল করে ৩৪ রান দিয়ে সবচেয়ে কৃপণ বোলার শুভাগত হোম।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শুভাগত হোম চৌধুরী, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান, আবুল হাসান রাজু, সাইফউদ্দিন।

শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশ: মিলিন্দা সিরিওয়ার্দানে (অধিনায়ক), কুশল জানিথ পেরেরা, দিলশান মুনাবিরা, সানদান বিরাকোডি, ধনাঞ্জয়া ডি সিলভা, চতুরাঙ্গা ডি সিলভা, থিসারা পেরেরা, লাহিরু মাদুসানকা, দাসুন শানাকা, আকিলা ধনাঞ্জয়া, সচিত পাথিরানা, বিনুরা ফার্নান্দো।

basic-bank

Be the first to comment on "প্রস্তুতি ম্যাচে জ্বলে উঠতে পারছে না টাইগাররা"

Leave a comment

Your email address will not be published.


*