নিউজ ডেস্ক : বৈরী আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ নৌ-রুটে ছোট লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার সকালে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
বরিশাল নৌ-বন্দরের কর্মকর্তা এবং নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, এ নিষেধাজ্ঞার আওতায় ৬৫ ফুটের নিচের কোনো লঞ্চ চলাচল করতে পারবে না। তবে এর চেয়ে বড় লঞ্চগুলো চলাচলে কোনো বাঁধা নেই। তারপরেও তাদের বিশেষ সতর্কতা অবলম্বন করে চলাচল করতে বলা হয়েছে।

Be the first to comment on "বরিশালে ছোট লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা"