শিরোনাম

মেরকেলের হাত মেলানোর প্রস্তাব ফিরিয়ে দিলেন ট্রাম্প

নিউজ ডেস্ক : জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলের হাত মেলানোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউজের ওভাল অফিসে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন ছবি তোলার সময় এ প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।
ইনডিপেনডেন্টের খবরে বলা হয়, অন্তত দৃশ্যত তেমনটাই মনে হয়েছে।
ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম যুক্তরাষ্ট্র সফরে গেছেন মেরকেল। শুক্রবার ওভাল অফিসে মেরকেলকে স্বাগত জানান ট্রাম্প। পরে মেরকেলকে সঙ্গে নিয়ে তিনি সাংবাদিকদের সামনে উপস্থিত হন। ছবি তোলার সময় ফটোগ্রাফাররা দুই নেতাকে হাতে মেলাতে বলেন।
তখন ট্রাম্পের দিকে ঘুরে মেরকেল বলেন, আপনি কি হাত মেলাতে চান?
ওই সময় ট্রাম্প সামান্য ঘুরছেন মনে হলেও তিনি হাসি মুখে দুই পায়ের উপর দুই হাত রেখে ছবি তোলার জন্য পোজ দিয়ে যেতে থাকেন। কিছুটা অস্বস্তির হাসি হেসে মেরকেলও ক্যামেরার দিকে ঘুরে যান।

basic-bank

Be the first to comment on "মেরকেলের হাত মেলানোর প্রস্তাব ফিরিয়ে দিলেন ট্রাম্প"

Leave a comment

Your email address will not be published.


*