শিরোনাম

রাজধানীতে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ

নিউজ ডেস্ক : রাজধানীর বনানীর একটি বস্তিতে এক গার্মেন্টস কর্মীকে (২৩) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (৫ মার্চ) সকালে বস্তির লোকজন টের পেয়েতাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। শনিবার রাত ১১টার দিকে ধর্ষণের ওই ঘটনা ঘটে।
ধর্ষিতার খালাত বোন জানায়, বেশ কয়েক দিন আগে থেকে একই এলাকার জুনায়েদসহ কয়েক যুবক তাকে উত্যক্ত করত। এ ঘটনায় গত দুই দিন আগে সে বনানী থানায় একটি সাধারণ ডায়েরিও করে।
এদিকে থানায় অভিযোগের কথা জানতে পেরে শনিবার রাতে জুনায়েদসহ সোহাগ, রাকিব, নায়েব আলী বনানীর বস্তির তার নিজের ঘরেতাকে গলায় ওড়না পেচিয়ে জোর করে ধর্ষণ করে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমে জানায়, মেয়েটি বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন রয়েছে।

basic-bank

Be the first to comment on "রাজধানীতে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ"

Leave a comment

Your email address will not be published.


*