শিরোনাম

রেল কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক : ঘরমুখী মানুষের কথা বিবেচনা করে রেল পরিচালনায় জড়িত সকল কর্মকর্তা ও কর্মচারীর ঈদের ছুটি বাতিল করেছে রেল মন্ত্রণালয়। একই সঙ্গে পূর্বাঞ্চলের সকল আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটিও বাতিল করা হয়েছে। আজ বুধবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল হাসান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঘরমুখো মানুষের কথা মাথায় রেখে প্রত্যেক ঈদেই রেলের সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়। এবারও তার ব্যাতিক্রম হয়নি। এ বিষয়ে মন্ত্রণালয় আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলো।’

basic-bank

Be the first to comment on "রেল কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল"

Leave a comment

Your email address will not be published.


*