নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মৌলভী ধানাইড় গ্রাম থেকে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৮ জানুয়ারি) বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম। তিনি বলেন, এসআই খাইরুল আলম ও তাহিদুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের দু’টি বিশেষ দল লোহাগড়ার উপজেলার মৌলভী ধানাইড় গ্রামে অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ এলাকার দু’জন চিহ্নিত মাদক ব্যাবসায়ীকে আটক করেন। আটককৃত শেখ নাসির উদ্দিন (৩০) লোহাগড়ার চর আড়িয়ারা গ্রামের ময়েন শেখের ছেলে এবং মিলন শেখ (৩৩) মৌলভী ধানাইড় গ্রামের আব্দুল আহাদ শেখের ছেলে।
এ ঘটনায় পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম পিপিএম, ডিবি পুলিশের ওসি আশিকুর রহমান ও এসআই নয়ন পাটোয়ারীসহ পুলিশ কর্মকর্তারা। এ মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় লোহাগড়া থানায় মামলা দায়ের হয়েছে। মামলার বিষয়টি লোহাগড়া থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস নিশ্চিত করেছেন।
লোহাগড়ায় ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক
লোহাগড়ায় ৩ হাজার পিস ইয়াবাসহ
দুই মাদক ব্যাবসায়ী আটক
Be the first to comment on "লোহাগড়ায় ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক"