নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া উপজেলার মশাঘুনী গ্রামে বৃহস্পতিবার (২১) জুন সন্ধ্যা ৬টার দিকে ৫ বছরের এক শিশুকে ধর্ষন করেছে একই গ্রামের ইসলাম বিশ্বা’র বখাটে ছেলে মিরাজ বিশ্বাস (২৮)। এলাকাবাসি ধর্ষিত শিশুকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেন।
এলাকাবাসি সুত্রে জানা গেছে, উপজেলার মশাঘুনী গ্রামের অভ্যন্তরে সিংগা মোড়ে মিরাজের মুদি দোকানে বৃহস্পতিবার সন্ধায় ওই শিশু মেয়ে খানম আইসক্রিম কিনতে যায়। সন্ধ্যার পূর্ব মুহুর্তে ক্রেতা শুন্য থাকায় বিবাহিত ও সন্তানের জনক মিরাজ বিশ্বাস,দোকানের মধ্যে শিশুটিকে আইসক্রিম দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে উপর্যুপরি ধর্ষন করে। শিশুটির কান্না শুনে পথচারীরা এগিয়ে গেলে ধর্ষক দোকান ফেলে পালিয়ে যায়। পরে মুমুর্ষ অবস্থায় এলাকাবাসি শিশুটিকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেন। শিশুটির শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে নড়াইল সদর হাসপাতালে প্রেরন করেছেন বলে জানান কর্তব্যরত চিকিৎসক লায়লা সুলতানা।
লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম, ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির স্বাস্থ্য বিষয়েও খোজ খবর নেয়া হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
লোহাগড়ায় ৫বছরের শিশু ধর্ষিত
লোহাগড়ায় গৃহবধুকে অপহরন
Be the first to comment on "লোহাগড়ায় ৫বছরের শিশু ধর্ষিত"