নিউজ ডেস্ক : বিভিন্ন কারণে খবরের শিরোনামে থাকে দিল্লি। রাজনীতি থেকে অর্থনৈতিক ক্ষেত্রে বহু ঘটনার সাক্ষী থাকে রাজধানী। কিন্তু এসব ছাড়াও আর এক ক্ষেত্রে দিল্লি বরাবর উঠে আসে খবরের শিরোনামে; তা হলো ধর্ষণ। প্রতিদিনই এ শহরে ঘটে ধর্ষণের মতো ঘটনা। আবারও ধর্ষণের ঘটনায় দিল্লিতে গ্রেপ্তার এক ব্যক্তি। একাধিকবার ধর্ষণকাণ্ডে জড়িয়েছে তার নাম। ৪০ বছরের এ অভিযুক্তকে সিরিয়াল রেপিস্ট আখ্যা দিয়েছে পুলিশ।
সোমবার দিল্লির রোহিনী অঞ্চল থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশ যখন তাকে গ্রেপ্তার করে তখনও তিনি শ্লীলতাহানি করতেই উদ্যত হয়েছিল। চার বছরের এক শিশুর ওপর যৌন নির্যাতন চালাতে গেলে পুলিশের নজরে আসে ঘটনাটি। তখনই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

Be the first to comment on "শিশু যৌন হয়রানি : সিরিয়াল রেপিস্ট গ্রেপ্তার"