রাশেদ জামান, লোহাগড়া পৌর প্রতিনিধি ॥ সরকারী নির্দেশ উপেক্ষা করে লোহাগড়া উপজেলার কালনাঘাট দিয়ে প্রবেশ করার দায়ে ১৭ জনকে ৫’শ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৭এপ্রিল) ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত অ্যাম্বুলেন্সে রোগী সেজে ও পণ্যবাহী গাড়িতে করে তারা ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে কলনাঘাট দিয়ে লোহাগড়ায় প্রবেশ করেন। এ সময় পুলিশ নারী-শিশুসহ ৩১ জনকে আটক করে । পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুকুল কুমার মৈত্র ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে জরিমানা করেন । এ প্রসঙ্গে তিনি বলেন, ৩১ জনের মধ্যে নারী ও শিশু বাদে ১৭ জনকে জরিমানা করা হয়েছে। তারা এ উপজেলায় এবং নড়াইল ও যশোরসহ বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন।
সরকারী নির্দেশ উপেক্ষা করে লোহাগড়ায় ১৭ জনের প্রবেশ, জরিমানা
সরকারী নির্দেশ উপেক্ষা করে লোহাগড়ায় ১৭ জনের প্রবেশ, জরিমানা
Be the first to comment on "সরকারী নির্দেশ উপেক্ষা করে লোহাগড়ায় ১৭ জনের প্রবেশ, জরিমানা"