শিরোনাম

বাঘারপাড়ায় ফোন পেয়েই খাদ্যসামগ্রী পৌছে দিলেন শাওনের কর্মীরা

বাঘারপাড়ায় ফোন পেয়েই খাদ্যসামগ্রী পৌছে দিলেন শাওনের কর্মীরা

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি ॥ কাজ নেই, ব্যবসা বন্ধ রয়েছে, ঘরে চালও ফুরিয়ে গেছে, সবকিছু বন্ধ। তাই বাধ্য হয়ে যশোরের বাঘারপাড়া উপজেলা ঘাতক দালার নির্মূল কমিটির সাধারণ সম্পাদক রাকিব হাসান শাওনের কাছে ফোন করেন। শাওন ফোন ধরতেই অপর প্রান্ত থেকে পরিচয় দেন তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। অনেকটা নিরুপায় হয়েই ফোন করেছেন তিনি। ফোন পেয়েই উপজেলার বন্দবিলা ইউনিয়নের পাঠান পাইকপাড়া গ্রামে ওই ব্যক্তির কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেন শাওনের কর্মীরা। এ সময় ওই গ্রামের আরও কয়েকজন ঘরবন্দি কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এদিকে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার রাকিব হাসান শাওনের পক্ষে বন্দবিলা ও রায়পুর ইউনিয়নের অর্ধশত মধ্যবিত্ত পরিবারকে খাদ্যসামগ্রী পৌঁছে দেয় তার কর্মীরা।
গত ৪ এপ্রিল বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসারের ত্রান তহবিলে খাদ্যসামগ্রী প্রদান করে এ কর্মকান্ডের উদ্বোধন করেন শাওন। ৩ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদানের লক্ষে মাঠে নামেন তিনি। উপজেলার বিভিন্ন এলাকায় করোনা সংকটে কর্মহীন হয়েপড়া মানুষকে খুঁজে বের করে তাদের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন রাকিব হাসান শাওন ও তার কর্মীবাহিনী। উপজেলার ৯ টি ইউনিয়ন ও পৌর এলাকায় এ খাদ্যসামগ্রী প্রদান অব্যাহত রেখেছেন তিনি। শাওনের এই সামাজিক কর্মকান্ড উপজেলাজুড়ে প্রশংসিত হয়েছে।

রাকিব হাসান শাওন বলেন,‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন করতে মাঠে নেমেছি। যতদিন পর্যন্ত দেশের এমন দূরবস্থা থাকবে-ততদিন পর্যন্ত আমি কর্মহীন ঘরবন্দি মানুষের সেবা করে যাব।

basic-bank

Be the first to comment on "বাঘারপাড়ায় ফোন পেয়েই খাদ্যসামগ্রী পৌছে দিলেন শাওনের কর্মীরা"

Leave a comment

Your email address will not be published.


*