শিরোনাম

হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা

হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা

নিউজ ডেস্ক ॥ হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) জুলাই পদযাত্রায় হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় এনসিপি নেতা সারজিস আলমসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার (২৮জুলাই) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এনসিপি নেতারা জানিয়েছেন, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা এনসিপি’র ওপর অতর্কিতে হামলা করে নেতাকর্মীদের আহত করেছেন।
দলটির মিডিয়া সেলের সম্পাদক ইয়াসির আরাফাত বলেন, পূর্ব ঘোষিত পথসভা শেষ হওয়া মাত্র নেতাকর্মীদের উপর হামলা হয়েছে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানান, হবিগঞ্জে জুলাই পদযাত্রায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়ি বহরে অতর্কিত ও সশস্ত্র হামলা করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এতে বেশ কয়েকজন সাংবাদিক ও এনসিপি নেতাকর্মীরা আহত হয়েছেন। দুর্ভাগ্যবশত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এই হামলা হয়েছে। তিনি লেখেন, এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাসটিকে হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে নিয়ে হামলা করেছে সন্ত্রাসীরা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভেতর নিয়ে এমন ন্যাক্করজনক কান্ড ঘটিয়েছে তারা। কেবল মাইক্রোবাস ভেঙ্গেই তারা ক্ষান্ত হয়নি; মোবাইল ফোন এবং ক্যামেরা ছিনিয়ে নিয়ে গেছে।
এমন ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অতিদ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। ফেসবুকে দেয়া এক পোস্টে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘উদ্বেগজনক বিষয় হলো, পুলিশের উপস্থিতিতেই এ হামলার ঘটনা ঘটেছে। এমনকি এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাস জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে ভাঙচুর করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংঘটিত এই সন্ত্রাসী কর্মকাণ্ড রাজনৈতিক সহিংসতার এক ভয়াবহ দৃষ্টান্ত। হামলাকারীরা মোবাইল ফোন ও ক্যামেরাও ছিনিয়ে নিয়েছে।’

basic-bank

Be the first to comment on "হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা"

Leave a comment

Your email address will not be published.


*