শিরোনাম

সালমানের পরামর্শে ফেসবুকে যোগ দিলেন ক্যাটরিনা!

নিউজ ডেস্ক : গত ১৬ জুলাই নিজের ৩৩তম জন্মদিন পালন করেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। আর নিজের এ জন্মদিনেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যোগ দিলেন তিনি। খবর বেরিয়েছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারবিমুখ ক্যাটকে ফেসবুকে একাউন্ট খোলার পরামর্শ নাকি তার বন্ধু ও সাবেক কথিত বয়ফ্রেন্ড সালমান খান পরামর্শ দিয়েছেন। সামাজিক মাধ্যমে নিজের উপস্থিতি যেন ভক্তরা অনুভব করতে পারেন এ তাগাদা নাকি ‘সুলতান’ খ্যাত এ তারকাই দিয়েছেন। সেইসঙ্গে ফেসবুকে এদিন বন্ধুকে শুভকামনাও জানান সালমান। খবর ইন্ডিয়া টুডে’র হংকংয়ে জন্ম নেয়া ব্রিটিশ ক্যাটরিনা কাইফ ফেসবুক একাউন্টে নিজের পরিচয় তুলে ধরেছেন অভিনেত্রী ও পরিচালক হিসেবে। পেশাগত কারণে নয়, বরং অনেকটা ব্যক্তিগত কারণেই তিনি ফেসবুকে সংযুক্ত হয়েছেন বলে খবরে বলা হচ্ছে।

এদিকে, বড় পর্দায় ক্যাটরিনাকে অতি শিগগিরই নিত্য মেহরার ‘বার বার দেখো’ মুভিতে দেখা যাবে। এতে তার বিপরীতে আছেন সিদ্ধার্থ মালহোত্রা।

 

basic-bank

Be the first to comment on "সালমানের পরামর্শে ফেসবুকে যোগ দিলেন ক্যাটরিনা!"

Leave a comment

Your email address will not be published.


*