শিরোনাম

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত

নিউজ ডেস্ক : সুন্দরবনে র‌্যাবের সঙ্গে জলদস্যু শামসু বাহিনী মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ বেল্লাল মীর ওরফে কানা বেল্লাল নামে এক দস্যু গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৫টি আগ্নেয়াস্ত্র ও ৭৭ রাউন্ড গুলিসহ ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য দ্রব্য সামগ্রী।
বৃহস্পতিবার সকাল সাড়ে সোয়া ১০টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুখ পাড়ার চর এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত বেল্লাল মীর ওরফে কানা বেল্লালের বাড়ি কোথায় র‌্যাব তা নিশ্চিত করতে পারেনি।
র‌্যাব-০৮ এর উপ অধিনায়ক মেজর আদনান কবির বলেন, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুখ পাড়ার চর এলাকায় বনদস্যু সামছু বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর নিয়মিত টহল দল বৃহস্পতিবার সকাল সাড়ে সোয়া ১০টার দিকে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় জলদস্যুরা র‌্যাব সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে র‌্যাবকে লক্ষ্য করে গুলি শুরু করে। এসময় র‌্যাবও পাল্টাগুলি চালায়। উভয়পক্ষের মধ্যে প্রায় আধাঘন্টা বন্দুকযুদ্ধের এক পর্যায়ে জলদস্যুরা পিছু হটলে সেখান থেকে র‌্যাব বেল্লাল মীর ওরফে কানা বেল্লালের মৃত দেহ উদ্ধার করে। পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে ৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৭৭ রাউন্ড ও বিভিন্ন দ্রব্য সামগ্রী উদ্ধার করে র‌্যাব সদস্যর।
নিহত দস্যুর লাশ শরণখোলা থানা পুলিশে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে এ র‌্যাব কর্মকর্তা।

basic-bank

Be the first to comment on "সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত"

Leave a comment

Your email address will not be published.


*