শিরোনাম

রামপালবিরোধী কর্মসূচিতে সমর্থন বিএনপির

নিউজ ডেস্ক: রামপাল ইস্যুতে বিএনপি মাঠে নেমে আন্দোলন করবে কী না তা নির্ভর করছে সরকারের আচরণের ওপর বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ দাবিতে বামদলগুলোর আন্দোলনে বিএনপির সমর্থন রয়েছে বলেও জানান তিনি। মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘রামপালে কয়ালভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যে দাবি জানিয়েছেন তা সরকার কিভাবে রেসপন্স (সারা প্রদান) করে এটা পর্যবেক্ষণ করছে বিএনপি। আমরা দেখছি, সরকার এটাকে কিভাবে নেয়।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতারা সব সময় বিএনপির বিরুদ্ধে স্বভাবসুলভ বক্তব্য দিয়ে থাকে। বেগম খালেদা জিয়া জাতীয় স্বার্থে জনগণের পক্ষে আন্দোলন করছে এবং এখনও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করে যাচ্ছেন।’

বিএনপির মহাসচিব বলেন, ‘বেঁচে থাকার জন্য সুন্দরবন রক্ষা করা আমোদের দায়িত্ব। বিদ্যুৎ আমাদের দরকার। তবে সুন্দরবন ধ্বংস করে নয়। আমাদরে বিকল্প পথ আছে। দেশের অন্য জায়গা আছে, সেখানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যেতে পারে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের কাজই হচ্ছে ইস্যু ডাইভার্ট করা। এত বেশি ইস্যু আওয়ামী লীগ তৈরি করেছে যে বিএনপির নতুন করে কোনো ইস্যু তৈরির প্রয়োজন হয় না।’ তিনি বলেন, ‘বিএনপি নিজেদের আদর্শ ও মূল্যবোধ নিয়ে রাজনীতি করে। তাই কে কি বলল, সেটা মুখ্য বিষয় নয়।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতসহ সংগঠনের নেতাকর্মীরা।

basic-bank

Be the first to comment on "রামপালবিরোধী কর্মসূচিতে সমর্থন বিএনপির"

Leave a comment

Your email address will not be published.


*