শিরোনাম

হৃতিক না আসায় একদিনে ১২ লাখ রুপি গচ্চা

নিউজ ডেস্ক : আশুতোষ গোয়াড়িকর পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘মহেঞ্জোদারো’ মুক্তির পর বক্স অফিসে জাদু ছড়াতে ব্যর্থ হওয়ায় মন ভালো নেই বলিউড অভিনেতা হৃতিক রোশনের। এ কারণে নাকি মেজাজ বিগড়ে যাওয়ায় নিজের নতুন ছবি ‘কাবিল’-এর সেটেই আসেননি তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমে এ খবর এখন ফলাও করে প্রচার হচ্ছে। যদিও হৃতিকের বাবা রাকেশ রোশন পুত্রের অনুপস্থিতির কারণ নিয়ে মুখ খুললেন। তিনি জানান, ভাইরাল ফ্লু’তে আক্রান্ত হওয়ার কারণে গত ২৬ আগস্ট সেটে আসেননি ডুগ্গু (হৃতিকের ডাকনাম)।

‘কৃষ’ সিরিজের পরিচালক রাকেশ রোশনই ছবিটির প্রযোজক। নায়ক না আসায় একদিনে ১২ লাখ রুপি গচ্চা দিতে হয়েছে তাকে। সঞ্জয় গুপ্তার পরিচালনায় ছবিটিতে হৃতিকের বিপরীতে অভিনয় করছেন ইয়ামি গৌতম। এবারই প্রথম জুটি বেঁধেছেন তারা।

 

basic-bank

Be the first to comment on "হৃতিক না আসায় একদিনে ১২ লাখ রুপি গচ্চা"

Leave a comment

Your email address will not be published.


*