শিরোনাম

২৩ এপ্রিল থেকে সঙ্গীত মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক :  দেশীয় সঙ্গীতের দোয়ার প্রসারিত করার প্রত্যয় নিয়ে আগামী ২৩ এপ্রিল শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে ৮ দিনব্যাপী শুরু হচ্ছে সঙ্গীত মেলা। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ মেলার উদ্বোধন করবেন যেখানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিল্পী মমতাজ বেগম (এমপি)।

সম্মিলিত সঙ্গীতশিল্পী সোসাইটি আয়োজিত শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে কথা বলেন, বিবিসি বাংলা থেকে অবসর নেওয়া সাংবাদিক ইকবাল বাহার চৌধুরী, আয়োজক সংগঠন সম্মিলিত সঙ্গীতশিল্পী সোসাইটির সভাপতি আশরাফ উদাশ, আহবায়ক হাসান মতিউর রহমান, নজরুল সঙ্গীতশিল্পী খালিদ হোসেন, রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদী মুহমদ, এল আর বি খ্যাত আইয়ুম বাচ্চু, গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ প্রমুখ।

ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘সঙ্গীত মানুষের জীবনের অংশ। সঙ্গীত ছাড়া আমাদের একদিনও চলে না। সুখে দুখে সঙ্গীতইই আমাদের বিশ্বস্থতার সঙ্গী। এ গানের ব্যাপতার জন্য শুধু দেশের বাজার ভাবলে হবে না আন্তর্জাতিক দিকটিও বিবেচনা করতে হবে। কারণ বহুদেশে প্রবাসী বাঙালি রয়েছে।’

আশরাফ উদাস বলেন, ‘গানের সঙ্গে সম্পৃক্ত সকল মানুষের কথা বিবেচনা করে আমরা এ সংগঠনটি করেছি। প্রত্যাশ করছি সকলের সহায়তার মধ্যে দিয়ে সফল হব।’ হাসান মতিউর রহমান বলেন, ‘বাংলা গানকে ছড়িয়ে দিতে চাই দেশের জন্য মানুষের জন্য। আমার বিশ্বাস সম্মিলিত সঙ্গীত সোসাইটি হবে বড় এবং বিশ্বস্থ প্লাটফর্ম।’

সঙ্গীত মেলা প্রতিদিন বিকেল ৫ টা থেকে চলবে রাত ৮ টা পর্যন্ত।

basic-bank

Be the first to comment on "২৩ এপ্রিল থেকে সঙ্গীত মেলা শুরু"

Leave a comment

Your email address will not be published.


*