শিরোনাম

রিশাকে হত্যার কথা স্বীকার করল বখাটে ওবায়দুল

নিউজ ডেস্ক : বহুল আলোচিত রিশা হত্যার কথা স্বীকার করেছে রিমান্ডে থাকা বখাটে ওবায়দুল খান। পুলিশের জিজ্ঞাসাবাদে সে শুরুতেই এই স্বীকারোক্তি দিয়েছে। রমনা থানা হেফাজতে রেখে ওবায়দুলকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের মিডিয়া সেলের ডিসি মাসুদুর রহমান। উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে ওই স্কুলেরই অষ্টম শ্রেনীর ছাত্রী সুরাইয়া আক্তার রিশাকে(১৪) ছুরিকাঘাত করে ওবায়দুল। সে রাজধানীর এ্যালিফ্যান্ট রোডের ইষ্টার্ন মল্লিকা মার্কেটের একটি দর্জি দোকানের কাটিং মাষ্টার। রিশাকে সে আগে থেকেই উত্তক্ত করে আসছিলো। ছুরিকাহত অবস্থায় রিশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হলে ২৮ আগস্ট সে মারা যায়।

basic-bank

Be the first to comment on "রিশাকে হত্যার কথা স্বীকার করল বখাটে ওবায়দুল"

Leave a comment

Your email address will not be published.


*