শিরোনাম

নতুন কোড নম্বর চাইল বাংলালিংক

নিউজ ডেস্ক : দ্বিতীয় গ্রাহক হিসেবে নতুন কোড নম্বর চেয়ে সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিতে আবেদন করেছে অপারেটর বাংলালিংক।

০১৯-এর বাইরেও তাদের পছন্দের সিরিজ ০১০। গত সপ্তাহে গ্রামীণফোনকে ০১৭-এর পাশাপাশি ০১৩ নম্বর সিরিজ বরাদ্দের সিদ্ধান্ত দিয়েছে কমিশন। অন্যদিকে রবি ও এয়ারেটেল একীভূত হওয়ায় রবির হাতে যাচ্ছে দুটি নম্বর সিরিজ ০১৮ ও ০১৬। বাংলালিংক তাদের চিঠিতে বলেছে, ২০০৫ সালে যাত্রা করে অপারেটরটি জুলাই পর্যন্ত তিন কোটি ১৪ লাখ অ্যাক্টিভ গ্রাহক পেয়েছে। তবে সব সিম বিক্রির হিসাব ধরলে তাদের ধারণ ক্ষমতার ৮০ শতাংশ নম্বরই ইতিমধ্যে ব্যবহার করা হয়ে গেছে। সে কারণে তাদের নতুন নম্বর সিরিজ দরকার বলেও জানিয়েছে তারা।
দুটি অপারেটরের হাতে দুটি করে নম্বর সিরিজ থাকছে এমন যুক্তিও চিঠিতে উল্লেখ করে শীর্ষস্থানীয় অপারেটরটি বলেছে, দুটি সিরিজ থাকলে হাই ভলিউম গ্রাহককে অনেক সুন্দর নম্বর দেয়া সম্ভব। যেটি তাদের ব্যবসা সম্প্রসারণে ভূমিকা রাখে। বর্তমানে ০১০-এর বাইরে ০১২ ও ০১৪ সিরিজও খালি রয়েছে। অন্যদিকে বিটিআরসির নম্বর প্ল্যান অনুসারে বর্তমানে সিটিসেল ব্যবহার করছে ০১১, টেলিটক ০১৫, এয়ারটেল ০১৬, গ্রামীণফোন ০১৭, রবি ০১৮ ও বাংলালিংক ০১৯।
basic-bank

Be the first to comment on "নতুন কোড নম্বর চাইল বাংলালিংক"

Leave a comment

Your email address will not be published.


*