শিরোনাম

প্রথমবারেরমত সরাসরি চিঠিপত্র গ্রহণ করতে পারবে ফিলিস্তিনিরা

নিউজ ডেস্ক :  ফিলিস্তিনি নাগরিকেরা এই প্রথমবারের মত সরাসরি নিজেদের চিঠিপত্র গ্রহণ করতে পারবেন। এতদিন সব ধরনের পোস্ট বা চিঠিপত্র ইসরাইল হয়ে স্থানীয় ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে পৌঁছাতো।
কিন্তু রোববার এক চুক্তি সই হয় যার মাধ্যমে এই অঞ্চলকে আর্থিক লেনদেনসহ পূর্ণ পোস্টাল রাইটস দেয়া হয়েছে, যার মানে হলো নিজেদের নামে পাঠানো চিঠিপত্র গ্রহণ করতে পারবেন তারা।
২০০৮ সালের এক মধ্যস্থতার ধারাবাহিকতার ফলশ্রুতিতে এই অধিকার দেয়া হলো। সেসময় মধ্যস্থতা করেছিল ইউনাইটেড নেশনস ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়ন যারা বিশ্বজুড়ে চিঠিপত্র আদান প্রদানের বিষয়টি নিয়ন্ত্রণ করে থাকে।

basic-bank

Be the first to comment on "প্রথমবারেরমত সরাসরি চিঠিপত্র গ্রহণ করতে পারবে ফিলিস্তিনিরা"

Leave a comment

Your email address will not be published.


*