শিরোনাম

ইউনিভার্সালের স্যালাইন পরীক্ষার আদেশ স্থগিত

নিউজ ডেস্ক :  মানসম্মত ওষুধ তৈরিতে ব্যর্থ ২০ কোম্পানির সকল ধরণের উৎপাদন বন্ধ ও বাজার থেকে ওষুধ প্রত্যাহারে হাইকোর্টের নির্দেশের পর গত ১২ জুলাই ইউনিভার্সালের কারখানা সিলগালা কলে দেয় ওষুধ প্রশাসন। পরে ওই কোম্পানির পক্ষ থেকে তাদের স্যালাইন বিএসটিআই ও ড্রাগ অথরিটির মাধ্যমে টেস্ট করার ও কারখানা চালানের আবেদন দাখিল করা হয়। বিচারপতি সালমা মাসুদ চৌধূরী ও বিচারপতি কাজী মুহাম্মদ ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ ওই আবেদন মঞ্জুর করে স্যালাইনের স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা করার নির্দেশ দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে আপীল করে হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ (এইচআরবিপি)। সোমবার এ বিষয়ে শুনানি শেষে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপীল বেঞ্চ। আদালতে এইচআরবিপি’র পক্ষে ছিলেন আইনজীবী মঞ্জিল মোরসেদ।

এর আগে গত ৭ জুন মানসম্মত ওষুধ উৎপাদনে ব্যর্থ ২০ ওষুধ কোম্পানির সকল ধরণের উৎপাদন ৭ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। ২০টি কোম্পানি হলো- এক্সিম ফার্মাসিউটিক্যাল, এভার্ট ফার্মা, বিকল্প ফার্মাসিউটিক্যাল, ডলফিন ফার্মাসিউটিক্যাল, ড্রাগল্যান্ড, গ্লোব ল্যাবরেটরিজ, জলপা ল্যাবরেটরিজ, কাফমা ফার্মাসিউটিক্যাল, মেডিকো ফার্মাসিউটিক্যাল, ন্যাশনাল ড্রাগ, নর্থ বেঙ্গল ফার্মাসিউটিক্যাল, রিমো কেমিক্যাল, রিদ ফার্মাসিউটিক্যাল, স্কাইল্যাব ফার্মাসিউটিক্যাল, স্পার্ক ফার্মাসিউটিক্যাল, স্টার ফার্মাসিউটিক্যাল, সুনিপুণ ফার্মাসিউটিক্যাল, টুডে ফার্মাসিউটিক্যাল, ট্রপিক্যাল ফার্মাসিউটিক্যাল ও ইউনিভার্সাল ফার্মাসিউটিক্যাল লিমিটেড।

 

basic-bank

Be the first to comment on "ইউনিভার্সালের স্যালাইন পরীক্ষার আদেশ স্থগিত"

Leave a comment

Your email address will not be published.


*