শিরোনাম

নিজের রিলেশনশিপ নিয়ে মুখ খুললেন প্রিয়ঙ্কা

নিউজ ডেস্ক : প্রফেশনালি তিনি রকিং। বলিউডে সাফল্য পাওয়ার পর এ বার হলিউডেও নিজের সাম্রাজ্য তৈরি করতে শুরু করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। ঝুলিতে ‘কোয়ান্টিকো’-র মতো টেলি সিরিজ তো আছেই সঙ্গে নিজের টেরিটরি বাড়ানোর জন্য রয়েছে ‘বেওয়াচ’-এর মতো ছবিও। পুরোদমে কাজ চলছে তার। কিন্তু পার্সোনাল লাইফ? আদৌ কি কোনও বয়ফ্রেন্ড রয়েছে পিগি চপসের? প্রেম করছেন নায়িকা? এ সব নিয়েই এ বার মার্কিন মুলুকের এক ফ্যাশন ওয়েবসাইটের কাছে মুখ খুললেন তিনি।
প্রিয়ঙ্কার কথায়, ‘‘এই মুহূর্তে আমি ভীষণভাবে রিলেশনশিপে রয়েছি। কিন্তু আমার মনে হচ্ছে এমন একটা জায়গায় রয়েছি যেটা বেশ জটিল। কারণ আমার কাছে নিজের রুট খুব জরুরি।’’
নতুন কোনও সম্পর্কের ইঙ্গিত দিলেন কি প্রিয়ঙ্কা? সে সম্পর্ক কি হলিউডেই? বি-টাউন এখন এই নয়া চর্চায় ব্যস্ত।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

basic-bank

Be the first to comment on "নিজের রিলেশনশিপ নিয়ে মুখ খুললেন প্রিয়ঙ্কা"

Leave a comment

Your email address will not be published.


*