শিরোনাম

ফেসবুকে পিছিয়ে এশিয়ার নারীরা

নিউজ ডেস্ক : স্মার্টফোনের জন্য গোটা দুনিয়া আজ হাতের মুঠোয়। বিছানায় শুয়ে কিংবা রান্না করতে করতে দুনিয়ায় কোথায় কী হচ্ছে তা জেনে নেওয়া যায় অনায়াসেই। বিশেষ করে ফেসবুকের কল্যাণে কাজ আরো সহজে হয়েছে। তাই বলে কী সত্যি সোশ্যাল মিডিয়া স্যাভি হতে পেরেছেন? অন্তত গবেষণা তা বলছে না।
গবেষণায় দেখা গেছে, ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীরা পিছিয়ে আছে। বিশেষ করে এশিয়ার নারীরা। বিশ্বে কতজন নারী ফেসবুক ব্যবহার করেন তা জানতে জরিপ চালিয়েছিল ‘উই আর সোশ্যাল’ নামের একটি সংস্থার।
এতে দেখা গিয়েছে, এ তালিকায় সবচেয়ে পিছিয়ে আছে এশিয়ার দেশগুলোর নারীরা। এর মধ্যে ভারতে থাকা ফেসবুক অ্যাকাউন্টের মাত্র ২৪ শতাংশ নারীদের। ভারতের থেকেও পিছিয়ে বাংলাদেশ ও পাকিস্তান। সংখ্যাটি যথাক্রমে ২৩ ও ২২ শতাংশ। বিশ্বায়নের যুগেও ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের নারীদের এমন পরিস্থিতির জন্য সমাজব্যবস্থাকেই দায়ী করা হয়েছে জরিপ প্রতিবেদনে।
এতে বলা হয়েছে, এসব দেশে নারী-পুরুষের মধ্যে এখনও যথেষ্ট ভেদাভেদ রয়েছে। এ কারণে। পিছিয়ে রয়েছেন নারীরা। সামাজিক মিডিয়ায় নিজেদের অভিব্যক্তি তুলে ধরতেও তারা ভয় পান।
তালিকায় শীর্ষ রয়েছে নিউজিল্যান্ড। তাদের মোট ফেসবুক অ্যাকাউন্টের ৫৯ শতাংশই নারীদের। সূত্র: ইন্ডিপেনডেন্ট।

basic-bank

Be the first to comment on "ফেসবুকে পিছিয়ে এশিয়ার নারীরা"

Leave a comment

Your email address will not be published.


*