নিউজ ডেস্ক : রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সমর্থিত দল ইউনাইটেড রাশিয়া অর্ধেকেরও বেশি ভোটারের ভোট অর্জনে সক্ষম হয়েছে।
বিবিসি বলছে, বুথ ফেরৎ জরিপ এবং নির্বাচনের আংশিক ফলাফলে এমন চিত্রই উঠে এসেছে।
পুতিন বলছেন, দলটি “অত্যন্ত ভালো ফলাফল অর্জন করেছে।”
নির্বাচনে জাতীয়তাবাদী এলডিপিআর এবং কমিউনিস্ট পার্টি উভয়দল পুতিন সমর্থিত ইউনাইটেড রাশিয়া থেকে অনেক পেছনে রয়েছে। দল দুটির প্রত্যেকটি ১৪ থেকে ১৬ শতাংশ ভোট পেতে পারে বলে আভাস পাওয়া গেছে।
অন্যান্য উদারপন্থি বিরোধীদলগুলো পার্টির প্রতিনিধিত্বের তালিকায় থাকার জন্য প্রয়োজনীয় ন্যূনতম ৫ শতাংশ ভোট টানতে ব্যর্থ হয়েছে।
জরিপ সংস্থা ভিটসিওম-এর (ভিটিএসআইওএম) চালানো বুথ ফেরৎ জরিপে রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের নেতৃত্বাধীন ইউনাইটেড রাশিয়া ৪৪.৫ শতাংশ ভোট পেতে যাচ্ছে।
অপর দিকে পাবলিক ওপিনিয়ন ফাউন্ডেশন বলছে, দলটির ভোট পাওয়ার সম্ভাব্য হার ৪৮.৭ শতাংশ।
অবশ্য এসব জরিপ ছাড়িয়ে ঘোষিত আংশিক আনুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, অর্ধেকেরও বেশি ভোট গণনা শেষে ইউনাইটেড রাশিয়া ৫০ ভাগেরও বেশি ভোট পেয়েছে।
এলডিপিআর কিংবা কমিউনিস্ট পার্টি কোনটি দ্বিতীয় স্থানে থাকবে তা নিয়ে দুটি জরিপ সংস্থাই পৃথক মতামত উপস্থাপন করলেও, উভয়দলই ভোটের হিসাবে ইউনাইটেড রাশিয়া থেকে অনেক পেছনে অবস্থান করছে।
রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনসমর্থিত দল এগিয়ে

Be the first to comment on "রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনসমর্থিত দল এগিয়ে"