শিরোনাম

শেরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীসহ ২ জন নিহত আহত ৩০

নিউজ ডেস্ক : ঢাকা-বগুড়া মহসড়কের শেরপুরের মির্জাপুর রানীরহাট মোড় এলাকায় গত রোববার রাতে বাস- এ্যাঙ্গেল বোঝাই লরির সাথে সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৩০ জন।

নিহতরা হলো- রংপুরের সদর উপজেলার বিরপুর গ্রামের মৃত সমশের আলীর মেয়ে স্কুল ছাত্রী মোহনা খাতুন(১৫) ও গঙ্গাচড়া উপজেলার এজাজুল ইসলামের স্ত্রী রওশনারা বেগম(২৭)।

জানা যায়, রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ইউনাইটেড সুপার সার্ভিসের একটি বাস (চট্ট মেট্রো-ব-১১-০২৯৬) বগুড়ার শেরপুরের মির্জাপুর রানীরহাট মোড় এলাকায় গত রোববার রাত আড়াইটার দিকে এসে পৌছলে বিপরীতমুখী বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের লোহার এ্যাঙ্গেল বোঝাই একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়। এসময় লোহার অ্যাঙ্গেল ওই বাসের সামনে দিয়ে ঢুকে চালকের আসন হয়ে পেছন দিয়ে বের হয়ে যায়। এতে ঘটনাস্থলেই স্কুল ছাত্রী মোহনা খাতুন নিহত হয় ও প্রায় ৩০ জন আহত হন।

আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ও শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে গতকাল সোমবার ভোর সাড়ে ৫টার দিকে আহতদের মধ্যে রওশনারা বেগম শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আহতদের মধ্যে আরো দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। তবে এ্যাঙ্গেল বোঝাই লরিটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান বলেন, সড়ক দুর্ঘটনার ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

basic-bank

Be the first to comment on "শেরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীসহ ২ জন নিহত আহত ৩০"

Leave a comment

Your email address will not be published.


*