শিরোনাম

হ্যাকিংয়ের কবলে ফিলিপাইন: ভোটারদের আঙুলের ছাপসহ ব্যক্তিগত তথ্য লোপাট

নিউজ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকের পর থেকে আলোচনায় থাকা ফিলিপাইনেই ঘটেছে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিংয়ের ঘটনা। দেশটির ইলেক্ট্রোরাল কমিশনের রেকর্ড হ্যাক করে হাতিয়ে নেয়া হয়েছে ৫৫ মিলিয়ন ফিলিপিনোর আঙুলের ছাপসহ ব্যক্তিগত অনেক স্পর্শকাতর তথ্য।

বড় মাত্রার এই সাইবার হ্যাকিংয়ের সরাসরি হুমকিতে আছে ১৫.৮ মিলিয়ন মানুষ এবং তাদের পাসপোর্ট নাম্বার। আসলে হ্যাকিংয়ের ঘটনাটি ঘটে গত ২৭ মার্চ। দেশটির নির্বাচন কমিশনের ডাটাবেজ হ্যাক করে বিপুল তথ্যভাণ্ডার হাতে পেয়ে যায় ‘অ্যানোনিমাস ফিলিপিন্স’ নামের স্থানীয় একটি হ্যাকার গ্রুপ। এরপর ‘লুলজসেক ফিলিপিনাস’ নামের আরেকটি গোষ্ঠী নির্বাচন কমিশন থেকে হ্যাক করা তথ্য অনলাইনে ছেড়ে দেয়।

৩’শ ৩৮ গিগাবাইটের এই লোপাট করা তথ্যে ফিলিপিনো প্রায় সব ভোটারের ব্যক্তিগত তথ্য ফাঁস করা হয়েছে বলে জানিয়েছে ‘ট্রেন্ড মাইক্রো’ নামের একটি বিশেষজ্ঞ সংস্থা।এই পরিমাণ তথ্য ফাঁস হওয়ায় তা গেলো সপ্তাহের তুরস্কের জনতথ্য ফাঁসকেও ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে সংস্থাটি। গত সপ্তাহে তুরস্কের পাবলিক ডাটাবেজ হ্যাক করে প্রায় ৪৯ মিলিয়ন নাগরিকের তথ্য হাতিয়ে নেয় হ্যাকাররা।

basic-bank

Be the first to comment on "হ্যাকিংয়ের কবলে ফিলিপাইন: ভোটারদের আঙুলের ছাপসহ ব্যক্তিগত তথ্য লোপাট"

Leave a comment

Your email address will not be published.


*