শিরোনাম

ব্যাটিংয়ে বাংলাদেশের সব রেকর্ডই এখন তামিমের!

নিউজ ডেস্ক : একটি সেঞ্চুরি করে তামিম ইকবাল ছাড়িয়ে গেলেন দেশের সবাইকে! আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে শনিবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১১৮ বলে ১১৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন এই বাঁ হাতি ড্যাশিং ওপেনার। এটি তার ক্যারিয়ারের সপ্তম ওয়ানডে সেঞ্চুরি। তাতে ওয়ানডেতেও দেশের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন তামিম। বন্ধু সাকিব আল হাসানের ৬ সেঞ্চুরিকে এদিন ছাড়িয়ে গিয়ে নতুন উচ্চতায় পৌঁছেছেন তামিম। আগে থেকেও বাংলাদেশের ব্যাটিংয়ে সম্ভাব্য প্রায় সব রেকর্ডই ছিল তামিমের। সম্প্রতি দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে তিন সংস্করণের ক্রিকেট মিলিয়ে ৯,০০০ রানের মাইলফলকও পেরিয়েছেন। তিন সংস্করণের ক্রিকেট মিলিয়ে সর্বোচ্চ রান তার। এই তিন মিলিয়ে সর্বোচ্চ সেঞ্চুরি তার। তিন সংস্করণেই সেঞ্চুরি করা দেশের একমাত্র খেলোয়াড়ও তিনি। তিন ফরম্যাটের ক্রিকেটেই ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক তামিম। ছক্কার রেকর্ডেও তিনি সেরা। ওয়ানডেতে সর্বোচ্চ রান তামিমের। ১৫৬ ম্যাচে ৩২.৪৪ গড়ে ৪,৯৩১ রান। গড় ৩২.৪৪। সর্বোচ্চ ৭ সেঞ্চুরি তার। সর্বোচ্চ ৩৩ ফিফটিও তামিমের। সর্বাধিক ৫৫৯টি বাউন্ডারি ও ৬৪টি ছক্কা তার। রান, সেঞ্চুরি ও বাউন্ডারির হিসেবে দ্বিতীয় স্থানে সাকিব। ব্যক্তিগত সর্বোচ্চ ১৫৪ রানও তামিমের। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ১৩৪ রান সাকিবের। ৪২ টেস্টে ৩,১১৮ রান তামিমের। সেঞ্চুরি সাতটি। রানের দিক দিয়ে দ্বিতীয় স্থানে হাবিবুল বাশার (৩,০২৬)। সেঞ্চুরির দিক দিয়ে সাকিব (৬টি)। গড়ের দিক দিয়ে অবশ্য মুমিনুল হক (৫৬.০০) প্রতম। তামিম (৩৯.৪৬) তৃতীয় স্থানে। ব্যক্তিগত সর্বোচ্চ ২০৬ রানের ইনিংসটিও তামিমের। দ্বিতীয় স্থানে মুশফিকুর রহিমের ২০০। টি-টোয়েন্টিত দেশের সর্বোচ্চ ১,১৫৪ রান তামিমের। আর হাজার রান করেছেন কেবল সাকিব (১,১০৩)। ১০৩ রানের অপরাজিত ইনিংস আছে তামিমের। করেছেন গেল বিশ্বকাপে। তামিম ছাড়া টি-টোয়েন্টিতে সেঞ্চুরি নেই আর কারো।

basic-bank

Be the first to comment on "ব্যাটিংয়ে বাংলাদেশের সব রেকর্ডই এখন তামিমের!"

Leave a comment

Your email address will not be published.


*