শিরোনাম

পাকিস্তানকে নতুন কৌশলে ‘হামলা’র ছক ভারতের

নিউজ ডেস্ক : পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে প্রবেশ করে জঙ্গি ঘাঁটিগুলোতে ভারতীয় সেনার সার্জিকাল অ্যাটাকের পর একদিন কাটতে না কাটতেই নতুন কৌশলে পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণের প্রস্তুতি শুরু করল ভারত। তবে এবার আর গুলি-বন্দুক নিয়ে নয়, পাকিস্তানের বিরুদ্ধে সাইবার আক্রমণ শানাচ্ছে ভারত। ভারতের ন্যাশনাল সাইবার সেফটি অ্যান্ড সিকিউরিটি স্ট্যান্ডার্ডস-এর দাবি, পাকিস্তানের সরকারি ওয়েব গেটওয়ে গভ ডট পিকে-এর অন্দরমহলে প্রবেশ করার চাবিকাঠি তাদের হাতে চলে এসেছে। এবার শুধু ভারত সরকারের সম্মতির অপেক্ষা। সরকারি সম্মতি পেলেই পাকিস্তানি ওয়েব গেটওয়েকে হ্যাক করে নিতে পারবে ভারত। খবর এবেলার।

সংস্থার অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল এস অমর প্রসাদ রেড্ডি দু’দিনের ন্যাশনাল সাইবার ডিফেন্স সামিট ২০১৬ চলাকালীন সংবাদ মাধ্যমকে এই তথ্য দেন। তিনি বলেন, ‘‘আমরা এখন পাকিস্তানের ডিজিটাল পরিকাঠামোকে পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেওয়ার মতো অবস্থায় চলে এসেছি। পাঠানকোট হামলার পরেই আমরা এই যোগ্যতা অর্জন করি। এবার সরকার যদি মনে করে পাকিস্তানের জরুরি তথ্য নিজেদের হাতে নিয়ে নেবে, আমরা অনায়াসে সেই কাজ করে দিতে পারব।’’

কিন্তু ভারতেও কি পাল্টা সাইবার হামলা চালাতে পারে পাকিস্তান? রেড্ডি এই প্রশ্নের উত্তরে দেশবাসীকে নিশ্চিন্ত করে বলেন, ‘‘না, সেই সম্ভাবনা নেই। কারণ ভারতের সরকারি ওয়েবসাইটগুলো পরিচালিত হয় অতি উন্নত হানিপট কম্পিউটার সিকিউরিটি মেকানিজম-এর দ্বারা। যার ফলে পাকিস্তান আর চীনের বহু হ্যাকার বহুদিন ধরে চেষ্টা চালালেও ভারতের সরকারি ওয়েব গেটওয়ের সুরক্ষার বেড়াজাল ভেদ করতে পারেনি।’’

সূত্র: এবেলা

 

basic-bank

Be the first to comment on "পাকিস্তানকে নতুন কৌশলে ‘হামলা’র ছক ভারতের"

Leave a comment

Your email address will not be published.


*