শিরোনাম

কারিগরী জ্ঞানের পেছনে বছরে খরচ ৬০০ কোটি ডলার

নিউজ ডেস্ক : দেশের শিল্প-কারখানায় কারিগরি জ্ঞানে দক্ষ জনবলের অভাবে প্রতিবছর ৬০০ কোটি মার্কিন ডলার বা প্রায় ৪৭ হাজার কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে বলে জানিয়েছেন দ্য ফেডারেশন অফ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই) সভাপতি আব্দুল মাতলুব আহমাদ।

তিনি বলেন, কারিগরি জ্ঞানে দক্ষ জনবলের চাহিদা থাকলেও সাধারণ শিক্ষায় ডিগ্রিধারী শিক্ষার্থীরা তা পূরণ করতে পারছে না। এতে বিদেশি দক্ষ কর্মীরা বাংলাদেশ থেকে প্রতিবছর ৬ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ সম্মেলন কক্ষে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি হস্তান্তর অফিস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। বিশ্বব্যাংক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যৌথ উদ্যোগে এ অফিস স্থাপন করা হবে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এতে প্রধান অতিথি ছিলেন।

basic-bank

Be the first to comment on "কারিগরী জ্ঞানের পেছনে বছরে খরচ ৬০০ কোটি ডলার"

Leave a comment

Your email address will not be published.


*