শিরোনাম

সন্দ্বীপে ২৪ জলদস্যু আটক, দেশি অস্ত্র উদ্ধার

নিউজ ডেস্ক : চট্টগ্রামের সন্দ্বীপ থেকে অস্ত্রসহ ২৪ জলদস্যুকে আটক করার কথা জানিয়েছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার রাত ১০টার দিকে টেংগার চর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, আটকরা আলাউদ্দিন ও ভুট্টা নেতৃত্বাধীন দস‌্যুদল ‘বিসমিল্লাহ গ্রুপ’ এর সদস্য। দুটি কাঠের নৌকায় টেংগার চর এলাকায় এলে কোস্ট গার্ডের টহল দল ধাওয়া করে তাদের আটক করে।

ওই নৌকা থেকে আটটি রামদা, দুই হাজার টুকরো কেওড়া কাঠ, আড়াই হাজার মিটার কারেন্ট জাল ও একটি জেনারেটর উদ্ধার করা হয়েছে। আটকদের সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

basic-bank

Be the first to comment on "সন্দ্বীপে ২৪ জলদস্যু আটক, দেশি অস্ত্র উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.


*