শিরোনাম

সীতাকুণ্ডে স্কুল ছাত্রের উপর হামলা

নিউজ ডেস্ক : মাদক দ্রব্য ইয়াবা বিক্রিতে বাঁধা দেওয়ায় সীতাকুণ্ডে মো.সাহাবুদ্দিন (১৪) নামে এক স্কুল ছাত্রকে পিটিয়ে আহত করেছে মাদক সেবককারী ও ব্যবসায়ীরা । এ বিষয়ে আহত স্কুল ছাত্রের চাচা মো.জসিম উদ্দিন বাদি হয়ে গতকাল শনিবার রাতেই সীতাকু- থানায় একটি অভিযোগ দায়ের করেন। আহত স্কুল ছাত্র হাফিজ জুট মিল সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র ও একই এলাকার খায়রুল আমিন মানিকের পুত্র।
এ ব্যাপারে উপজেলার সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মো.মনির আহম্মদ বলেন, ‘আমার ইউনিয়নের ৫নং ওয়ার্ড মাদকের স্বর্গরাজ্য, এ বিষয়গুলো আমি একাধিকবার আইন-শৃঙ্গলা বাহিনীকে অবগত করেছি, কেন যে কাজ হচ্ছে না বলতে পারছি না।’
স্কুল ছাত্র আহতের বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান বলেন, ‘মনে হয় অভিযোগ একটি করেছে, তদন্তের আলোকে আমরা ব্যবস্থা নিব।’

basic-bank

Be the first to comment on "সীতাকুণ্ডে স্কুল ছাত্রের উপর হামলা"

Leave a comment

Your email address will not be published.


*