শিরোনাম

একটা নকল হাসি ঝুলিয়ে রাখেন করণ

নিউজ ডেস্ক : নেহা ধূপিয়ার টক শো “নোফিল্টারনেহা”-তে মন খুলে কথা বললেন বলিউড অভিনেত্রী সোনাম কাপুর। তিনি বললেন, বিভিন্ন পার্টিতে ঠোঁটে একটা নকল হাসি ঝুলিয়ে রাখেন পরিচালক করণ জোহর।

উল্লেখ্য, নেহা ও সোনাম দুজনেই করণের বন্ধু। দুই অভিনেত্রী করণ সম্পর্কে অনেক কথাই বলেছেন।

নেহার শো-র গেস্ট সোনাম বলেন, “করণ ঠোঁটে একটা কৃত্রিম হাসি ঝুলিয়ে রাখে। ও সব সময়ই এটা করে। এ সময় একটু হেসে নেহা বলেন, ‘পার্টিটার আকর্ষণ তোমরা, আর তোমরাই কিনা চলে যাচ্ছ’!”

‘গসিপ বয়’ অ্যাওয়ার্ডের জন্য সোনাম রণবীর কাপূরকে বেছে নিয়েছেন। আর নিজেকে বিখ্যাত বাবা-মার সন্তান অ্যাওয়ার্ডের জন্য বেছেছেন।

জানা গেছে, নেহার টক শো শুরু হয়েছে ৪ অক্টোবর থেকে। এই টক শো-তে সেলিব্রিটিদের অজানা দিকের কথা তুলে ধরা হবে।
 

basic-bank

Be the first to comment on "একটা নকল হাসি ঝুলিয়ে রাখেন করণ"

Leave a comment

Your email address will not be published.


*