নিউজ ডেস্ক : একটা সময় ছিল যখন সুরকাররা শুধু দুর্গা পূজাকেই মাথায় রেখে গান লিখতেন। সুরকাররা সেই গানে বসাতেন বিশেষ সুর যা পূজার আমেজটা ফুটিয়ে তোলে পূর্ণমাত্রায়। বাকিটুকু ছিল গায়ক-গায়িকার কণ্ঠের জাদু! সেই দিন এখন নেই। এখনো যে পূজার কথা মাথায় রেখে গান তৈরি হয় না, তা নয়! তবে সেই গান যে আর আগের মতো জনপ্রিয় হয় না- সেও এক নির্মম সত্য!
তবে, রণবীর সিংয়ের পূজার গান আপনার আনন্দে অতিরিক্ত মাত্রা যোগ করবেই! রণবীর যে পূজার কথা মাথায় রেখে গান তৈরি করেছেন, এমনটা নয়। তবে সেই গান যখন পূজার মৌসুমেই মুক্তি পেল, তখন তাকে পূজার গান বলতে বাধা কোথায়?
শুনলে অবাক হবেন, ‘ডোন্ট হোল্ড ব্যাক’ বলে গানটি লিখেছেন রণবীর নিজেই! গেয়েছেনও তিনিই! তাঁর স্বভাবজাত পাগলামি আর তরতাজা মনের যুগলবন্দিতে সেই ব়্যাপ পূজা জমিয়ে দেয়ার জন্য যথেষ্ট! গানের ভিডিও আপনাকে মুগ্ধ করবে!

Be the first to comment on "পূজায় নতুন গান রণবীরের (ভিডিওসহ)"