শিরোনাম

অস্ত্র ও বিপুল পরিমাণ পাইরেটেড সিডিসহ আটক ৯

নিউজ ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ নকল সিডি-ডিভিডি নির্মাতা ও তার আট সহযোগীকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাইরেটেড সিডি ও পর্ন সিডি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান ভূঁইয়া এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ নকল (পাইরেসি) সম্রাট সেলিম খান ও তার আট সহযোগীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাইরেটেড সিডি ও পর্ন সিডি উদ্ধার করা হয়। দুপুরে এক ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।

basic-bank

Be the first to comment on "অস্ত্র ও বিপুল পরিমাণ পাইরেটেড সিডিসহ আটক ৯"

Leave a comment

Your email address will not be published.


*