শিরোনাম

দক্ষিণ কোরিয়ায় বাস বিধ্বস্ত, নিহত ১০

নিউজ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় নগরী উলসানের কাছে একটি মহাসড়কে একটি বাস বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেলে অন্তত ১০ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। শুক্রবার পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

বাসটি কিভাবে বিধ্বস্ত হয় তা জানার জন্য তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালককে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানায়, বৃহস্পতিবার রাতে দুর্ঘটনার সময় ওই বাসে ২০ জন আরোহী ছিলেন। বাসের সামনের একটি চাকা বিস্ফোরিত হওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কংক্রিটের রেলিংয়ের ওপর সজোরে আছড়ে পড়ে এবং এতে আগুন ধরে যায়।

বিস্ফোরণ হওয়া ওই বাসটির পেছনের গাড়িতে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, ‘দুর্ঘটনার পর ওই বাস থেকে অল্প সংখ্যক লোক বের হতে সক্ষম হয়। এরপরই বিকট বিস্ফোরণের পর বাসটিতে আগুন ধরে যায়।

বাসের একটি দরজা কংক্রিটের রেলিংয়ে আটকে যাওয়ায় যাত্রীদের অর্ধেক বাসের ভেতরে আটকা পড়েন।
যাত্রীদের অধিকাংশই ছিলেন অবসরপ্রাপ্ত। তারা চীনে সফর শেষে বিমানবন্দর থেকে ফিরছিলেন।

basic-bank

Be the first to comment on "দক্ষিণ কোরিয়ায় বাস বিধ্বস্ত, নিহত ১০"

Leave a comment

Your email address will not be published.


*