নিউজ ডেস্ক : নেপালে যৌথভাবে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ঐক্যমতে পৌঁছেছে বাংলাদেশ ও নেপাল। প্রাথমিক ভাবে দুটি জলবিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে ১৫শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।
রবিবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ ঘোষণা দেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও নেপালের বাণিজ্যমন্ত্রী রমি গাউচান থাকলি।
তোফায়েল আহমেদ বলেন, আমরা উভয় দেশ ভারতকে সঙ্গে নিয়ে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে একমত হয়েছি। কারণ ভারতের সহায়তা ছাড়া ভারতের মধ্যদিয়ে বাংলাদেশে এ বিদ্যুৎ আনা সম্ভব নয়। এছাড়াও ২০১৮ সালের মধ্যে খুলনা-মংলা রেল লাইনের কাজ সমাপ্ত হওয়ার পর দুই দেশ রেলের মাধ্যমে মংলাবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানির সিদ্ধান্ত নিয়েছে।
রমি গাউচান থাকলি সাংবাদিকদের বলেন, বিবিএন এর আওতায় জলবিদ্যুৎসহ সড়ক ও রেল যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ ও নেপালের মধ্যে আমদানি-রফতানি বহুগুণ বৃদ্ধি পাবে। বাংলাদেশ নেপালের পরীক্ষিত বন্ধু হিসেবে নেপালিদের জন্য ভিসা সহজীকরণসহ সড়ক পথে অন অ্যারাইভাল ভিসার দাবি জানিয়েছি।

Be the first to comment on "১৫শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে ঐক্যমত বাংলাদেশ-নেপাল"