নিউজ ডেস্ক : থাইল্যান্ডের রাজা আদুলিয়াদেজ ভূমিবল ছিলেন মানবতাবাদ ও দয়াশীলতার প্রতীক। তার মৃত্যুতে বাংলাদেশের সরকার ও জনগণ গভীর শোকাহত। রাজা ভূমিবলের মৃত্যুতে ঢাকার থাইল্যান্ড দূতাবাসের শোক বইতে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমন অনুভূতি প্রকাশ করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, থাইল্যান্ডের রাজা ভূমিবলের মৃত্যুতে ঢাকার থাই দূতাবাসের শোকবইয়ে সই করেছেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মঙ্গলবার বারিধারার থাই দূতাবাসে গিয়ে তিনি এই বইতে সই করেন। শোক বইয়ে পররাষ্ট্র মন্ত্রী লিখেছেন, রাজা ভূমিবলের মৃত্যুতে বাংলাদেশের সরকার ও জনগণ গভীর শোকাহত। তার মৃত্যুতে থাই রাজকীয় পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশ। রাজা ভূমিবল ছিলেন দয়াশীলতা ও মানবতার প্রতীক। তার নেতৃত্বের গুণাবলী ও জনগণের প্রতি ভালোবাসা শুধু থাইল্যান্ড নয়, এই অঞ্চলেই প্রভাব ফেলেছিল।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময়ে সিংহাসনে থাকা থাইল্যান্ডের রাজা ভূমিবল মৃত্যুবরণ করেন। তিনি প্রায় ৭০ বছর ধরে থাইল্যান্ডের সিংহাসনে ছিলেন।

Be the first to comment on "রাজা ভূমিবলের শোক বইতে সই করেছেন পররাষ্ট্র মন্ত্রী"