শিরোনাম

রাবির নর্দমা থেকে ছাত্রের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আবদুল লতিফ হলের পেছন থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হলের দক্ষিণ-পূর্ব পশের নর্দমা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

লাশটি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপুর। সে লতিফ হলের ২৫৩ নম্বর কক্ষের আবাসিক ছাত্র। লিপু ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার মুকিমপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে।

লতিফ হল প্রাধ্যক্ষ অধ্যাপক বিপুল কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে বলেন, হলের ডাইনিংয়ের পাশের নর্দমায় প্রথম লাশটি পড়ে থাকতে দেখেন হলের কর্মচারীরা। পরে তারা জানালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. শতিল সিরাজ বলেন, ‘হলের ডাইনিংয়ের পাশ থেকে লিপুর লাশ উদ্ধার করা হয়েছে। তার কক্ষ থেকে ওই জায়গাটা বেশ খানিকটা দূরেই। সেখানে কীভাবে লিপুর লাশ গেল ভাববার বিষয়। লাশের গায়ে কাদা লাগানো এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আর শরীরে পর্যাপ্ত কাপড়-চোপড় ছিলো না। এসব কারণে আমাদের কাছে লিপুর মৃত্যু স্বাভাবিক মনে হচ্ছে না। বিষয়গুলো পুলিশ তদন্ত করলেই বেরিয়ে আসবে।

রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার (পূর্ব) আমীর জাফর বলেন, ‘লাশটি দেখে মনে হচ্ছে মাথায় ইটের আঘাতে তার মৃত্যু হয়েছে। বিস্তারিত এখনই জানা যাচ্ছে না।’

 

basic-bank

Be the first to comment on "রাবির নর্দমা থেকে ছাত্রের লাশ উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.


*