শিরোনাম

পরিণীতির অপেক্ষা শেষ হবে তো?

নিউজ ডেস্ক : অপেক্ষা শুধু একটা ভাল চিত্রনাট্যের। তাহলেই নাকি একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে দুই বোনকে! বলা হচ্ছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং পরিণীতি চোপড়ার কথা।

পরিণীতির কথায়, ‘‘আপাতত হলিউডে ব্যস্ত সময় ব্যয় করা প্রিয়াঙ্কার সঙ্গে এক ফ্রেমে অভিনয় করার সুযোগটা কবে আসে, আপাতত সেই অপেক্ষাতেই দিন গুনছি।’’

শুধু বড় পর্দায় নয়, কোন সিঙ্গল বা ছবির প্লেব্যাকে যদি প্রিয়াঙ্কার সঙ্গে গলা মেলানোর অফার আসে, সেই সুযোগও লুফে নেবেন পরিণীতি। নায়িকার কথায়, ‘‘প্রিয়াঙ্কার সঙ্গে বড় পর্দায় অভিনয় অথবা একসঙ্গে গান গাওয়ার সুযোগ এলেও আমি এক কথায় রাজি হয়ে যাব!’’ এখন সময়ই বলে দেবে, পরীণীতির ইচ্ছাটা পূরণ হবে কিনা।

basic-bank

Be the first to comment on "পরিণীতির অপেক্ষা শেষ হবে তো?"

Leave a comment

Your email address will not be published.


*