শিরোনাম

২৪০ রানেই অলআউট ইংল্যান্ড

নিউজ ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন ইনিংসের নতুন রেকর্ড করলো ইংল্যান্ড। রবিবার আট উইকেটে ২২৮ রান নিয়ে ইংলিশরা ব্যাটিং শুরু করে এদিন। কিন্তু সাকিব-তাইজুলের বোলিং দাপটে ২৪০ রানেই ইংল্যান্ড অলআউট হয়ে যায়।

রবিবার দ্বিতীয় ওভারে উইকেট পায় বাংলাদেশ। সাকিব আল হাসানের ওভারে রান আউটের শিকার হন ক্রিস ব্রড (১০)। এরপর বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম আক্রমণে এলে তার দ্বিতীয় বলেই এলবিডাব্লিউর শিকার হন গ্যারেথ ব্যাটি (৩)।

প্রথম ইনিংসে ৪৫ রানের লিড ছিল ইংল্যান্ডের। জয়ের জন্য দুই দিনে মোট ২৮৬ রান করতে হবে মুশফিক বাহিনীকে।

basic-bank

Be the first to comment on "২৪০ রানেই অলআউট ইংল্যান্ড"

Leave a comment

Your email address will not be published.


*