শিরোনাম

বিয়ের ছবি বন্ধুদের পাঠানোর অপরাধে তালাক

নিউজ ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপচ্যাটে নিজের বিয়ের ছবি পোস্ট করেছিলেন এক নববধূ। আর তাতেই ঘটেছে বিপত্তি। বিয়ের দুই ঘন্টার মাথায় তাকে তালাক দিয়ে বসলেন স্বামী। সম্প্রতি সৌদি আরবে ঘটেছে এ ঘটনা।

কনের ভাই জানান, হবু বরের সঙ্গে তার বোনের এই বিষয়ে বোঝাপড়াও হয়েছিল। বিয়ের চুক্তিতেই বোন সম্মত হন ফেসবুক, টুইটার বা স্ন্যাপচ্যাটে বিয়ের কোনও ছবি দিবেন না। কিন্তু তার বোন সেই চুক্তিকে সম্মান না করে বিয়ের ছবি বান্ধবীদের পাঠিয়েছে। তাই এমন দুঃখজনক সিদ্ধান্ত এসেছে বরপক্ষের কাছ থেকে।

এ নিয়ে বর-কনে দুই পক্ষের মধ্যে তুমুল ঝগড়া ও তর্ক বিতর্কের সৃষ্টি হয়। কনে পক্ষের মতে, এমন চুক্তি একেবারেই অযৌক্তিক। কিন্তু বরপক্ষ নিজেদের অবস্থানে অনড়।

 

basic-bank

Be the first to comment on "বিয়ের ছবি বন্ধুদের পাঠানোর অপরাধে তালাক"

Leave a comment

Your email address will not be published.


*