শিরোনাম

নড়াইলে রাইচমিল ভাংচুর ও মেশিন লুট

নড়াইলে রাইচমিল ভাংচুর ও মেশিন লুট

নিউজ ডেস্ক : নড়াইলে রাইচমিল ভাংচুর ও ধান ভাংগানো মেশিন লুটের অভিযোগ পাওয়া গেছে। নড়াইল জেলার চাঁচুড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মশিয়ার মোল্যা অভিযোগ করে বলেন, আমার ভাই কালিয়া থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এবং ১৯ বছর চাচুঁড়ি ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফর মোল্যা গত ইউপি নির্বাচন করায় আমাদের বাড়ি একাধিকবার ভাংচুর করে লুটপাট করেছে। জানা যায় ২৬ অক্টোবর রাতে এলাকার টুটুল (৩২), মুকুল (২৮), জুয়েল (৩৩), মুকুল (২০), সাইদ(৩০) রিতু (২২),আকলু মোল্যা (৩০) ও ফেরদাউস শেখ (২৪) সহ কতিপয় সংঘবদ্ধ সন্ত্রাসীরা আমার মিল ভেঙ্গে নতুন স্যালো মেশিন নিয়ে যায়। রাউচমিলের ভবন ও মেশিনের আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। এ বিষয়ে চাচঁড়ি ইউপি চেয়ারম্যান মোঃ হিরোক এই প্রতিনিধিকে বলেন, কারা ভাংচুর ও লুটপাট করেছে আমি জানিনা। আমার কাছে কোন অভিযোগ করেনি। আমি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি হিসেবে বিষয়টির তদন্তপূর্বক ব্যাবস্থা গ্রহন করতাম। তবে চাচুঁড়ি ইউনিয়নে অনেক ভাংচুর লুটপাট হয়েছে এবং সেটা মোঃ মশিয়ার মোল্যা করেছে। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ গনি মিয়া সাংবাদিকদের কাছে জানান, বিষয়টি আমি শুনে পুলিশ পাঠিয়ে জেনেছি রাতের অন্ধকারে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে। আমি লিখিত কোন অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

basic-bank

Be the first to comment on "নড়াইলে রাইচমিল ভাংচুর ও মেশিন লুট"

Leave a comment

Your email address will not be published.


*