নিউজ ডেস্ক : দ্বিতীয় দিনের শুরুতেই মিরাজের অসাধারণ স্পিনে ইংল্যান্ড ব্যাকফুটে । এখন তাদের রান ১৪৮ রানে ৮ উইকেট। মিরাজ পেয়েছেন ৫ উইকেট। আগের ম্যাচের সেরা খেলোয়াড় বেন স্টোকসকে শূন্য রানে ফেরান তাইজুল ইসলাম। এই বাঁহাতি স্পিনারের বলে শর্ট লেগে মুমিনুল হকের তালুবন্দি হন ইংলিশ অলরাউন্ডার। স্টোকস ফিরে যাওয়ার সময় ইংল্যান্ডের স্কোর ৬৯/৫।
সাকিব আল হাসানের ৫ ওভারের আঁটসাঁট স্পেলের পর ফিরেই আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। তরুণ এই অফ স্পিনারের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেন জনি বেয়ারস্টো (৪৮ বলে ২৪)। ভাঙে প্রতিরোধ গড়া ৪৫ রানের জুটি। ইংলিশ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ফিরে যাওয়ার সময় দলের স্কোর ১১৪/৬।
প্রথম টেস্টে ৭ উইকেট নেওয়া মিরাজের এই ইনিংসে উইকেট হলো ৫টি।
শেষ আঘাত হানেন আবার তাইজুল। ইংল্যান্ডের পক্ষে এই ইনিংসে সবচেয়ে সফল ব্যাটসম্যান জো রুটকে ৫৬ রানে আইট করে তাইজুল। এখন ইংল্যান্ড পিছিয়ে ৭২ রানে ।

Be the first to comment on "মিরাজের স্পিনে ইংল্যান্ড ব্যাকফুটে"