শিরোনাম

কাজের মধ্যেই শক্তি খুঁজে পান শাহরুখ!

নিউজ ডেস্ক : শাহরুখ খানকে বলা হয় বলিউড জগতের ‘বাদশা’। তাকে ‘বাদশা’ বলার পেছনে বেশকিছু কারণ রয়েছে। তবে তিনি যে আসলেই ‘বাদশা’ তা আরও একবার প্রমাণ হয়ে গেল। ১৯৯২ সাল থেকে নিজের ক্যারিয়ার শুরু করেন শাহরুখ খান। সেই থেকে আজ পর্যন্ত একই রকম অফুরন্ত এনার্জি নিয়ে কাজ করে চলেছেন তিনি। দিন-রাত এক করে কাজ করার পরে আজ তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন সুপারস্টার।

শাহরুখ কানের সহকর্মীরা বলেন ৫০-এর কোঠায় বয়স হলেও অভিনয়ের ক্ষেত্রে কিং খানের মধ্যে দেখা যায় এক চরম উদ্দীপনা। শাহরুখ নিজে তার টুইটার হ্যান্ডেলে একথা স্বীকার করেছেন। টুইটারে তিনি বলেছেন কাজের মধ্যে থাকলেই তিনি রিল্যাক্সড থাকেন। এমনকী কাজের মধ্যে চরম ব্যস্ততা সত্ত্বেও পরের দিনে কাজ করার শক্তি পেয়ে যান। নিজের কাজের প্রতি এতখানি ভালবাসাই হয়তো তাকে আজ এই জায়গায় পৌঁছে দিয়েছে।

শাহরুখ খান অভিনীত ছবি ইমতিয়াজ আলির ‘দ্য রিং’-এর শ্যুটিং প্রায় শেষের পথে। তার আগামী ছবি ‘ডিয়ার জিন্দেগি’ মুক্তি পাবে আগামী মাসের ২৫ তারিখ।

 

basic-bank

Be the first to comment on "কাজের মধ্যেই শক্তি খুঁজে পান শাহরুখ!"

Leave a comment

Your email address will not be published.


*