শিরোনাম

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করবে ভারত ॥ সৌরভ

 

নিউজ ডেস্ক : সদ্যই ইংল্যান্ডকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। ঢাকা টেস্টের দাপুটে জয়ে দুই ম্যাচের সিরিজটাও টাইগাররা ১-১ এ ড্র করেছে। ভাগ্য ভালো থাকলে চট্টগ্রাম টেস্টও জিততে পারতো মুশফিক রহিমের দল। তাতে সিরিজে হোয়াইটওয়াশ করা হতো শক্তিশালী ইংল্যান্ডকে। তারা না পারলেও সৌরভ গাঙ্গুলীর বিশ্বাস আসন্ন ৫ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করবে তাদের ভারত।

বাংলাদেশ সফর শেষ করে এখন ভারতে ইংলিশরা। ৯ নভেম্বর রাজকোট টেস্ট দিয়ে সিরিজ শুরু করবে। বিশ্ব টেস্ট র‌্যাংকিংয়ে ভারত এক নম্বর। সম্প্রতি ৩ টেস্টের সিরিজে দেশের মাটিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে তারা। সৌরভের বিশ্বাস ভারত ঘরের মাঠে নিজেদের দুর্দান্ত ফর্ম ধরে রেখে আরেকটি হোয়াইটওয়াশ উপহার দেবে।

“ভারত দারুণ ক্রিকেট খেলছে।” ভারতের সফলতম অধিনায়কদের অন্যতম সৌরভ বলেছেন, “নিউজিল্যান্ডকে যেমন করা হলো তেমন আরেকটি হোয়াইটওয়াশের প্রত্যাশা আমার। তাদের (ইংল্যান্ড) দুশ্চিন্তায় পড়ার কথা।”

সৌরভের মন্তব্য অনেকটা ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের কথার প্রতিধ্বনীর মতো। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দেখে ভনের মন্তব্য, ইংল্যান্ড মানসম্মত স্পিনের বিপক্ষে লড়তে ব্যর্থ হচ্ছে। এই দুর্দশা দুর না হলে রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজার মতো স্পিনারদের সামনে পড়ে তাদের অবস্থা বেহাল হতে পারে।

 

basic-bank

Be the first to comment on "ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করবে ভারত ॥ সৌরভ"

Leave a comment

Your email address will not be published.


*