শিরোনাম

রাজধানীতে গ্যাসের আগুনে দগ্ধ আরো একজনের মৃত্যু

নিউজ ডেস্ক : রাজধানীর জুরাইনে গ্যাস লাইনের আগুনে জেসমিন (৪০) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে অগ্নিদগ্ধ দুইজনের মৃত্যু হলো। আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি। এ ঘটনায় অগ্নিদগ্ধ আরো তিনজন বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ২৮ অক্টোবর একই ঘটনায় জেসমিন আক্তারের ছেলে রনি (১০) ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার সকালে গ্যাস লিক করে আগুন লেগে একই পরিবারের চারজনসহ পাঁচজন দগ্ধ হন।

basic-bank

Be the first to comment on "রাজধানীতে গ্যাসের আগুনে দগ্ধ আরো একজনের মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*