শিরোনাম

বাগেরহাটে আস্ত্রসহ ৪ জেএমবি আটক

নিউজ ডেস্ক : বাগেরহাটের পুলিশের সঙ্গে জেএমবি সদস্যদের গুলি বিনিময়ের পর অস্ত্রসহ চার জেএমবির সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে শহরের দড়াটানা ব্রিজের নীচে এ ঘটনা ঘটে।

আটক জেএমবি সদস্যরা হলো- মোরশেদ আলম (২০), সাইফুল ইসলাম(৩৬), জহিরুল ইসলাম(২২), মাকসুদুর রহমান ওরফে তোতা(২৪)। তাদের বাড়ি সাতক্ষীরা ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান খান জানান, নাশকতা সৃষ্টির জন্য জেএমবি সদস্যরা শহরের দড়াটানা ব্রিজের নীচে অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে রাতে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার গৌতম বিশ্বাসের নেতৃত্বে জেলা ডিবি ও মডেল থানা পুলিশের যৌথ দল সেখানে গেলে জেএমবি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় ডিবি পুলিশের এএসআই মোস্তাফিজুর রহমান ও কনস্টেবল নাজমুল হোসেন আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা চলছে। পরে জেএমবির অন্য সদস্যরা পালিয়ে গেলেও পুলিশ ওই চারজনকে আটক করে। আটক জেএমবি সদস্যদের কাছ থেকে একটি দেশি তৈরি ওয়ান শ্যুটারগান, দুই রাউন্ড গুলি, একটি বোমা সদৃশ্য জর্দ্দার কৌটাসহ তাদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি কাজে বাঁধা, অস্ত্র আইন, বিস্ফোরক আইন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে পৃথক চারটি মামলা বাগেরহাট সদর মডেল থানায় রেকর্ড করা হয়েছে।

 

basic-bank

Be the first to comment on "বাগেরহাটে আস্ত্রসহ ৪ জেএমবি আটক"

Leave a comment

Your email address will not be published.


*